নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২৮মার্চঃ- কোচবিহারে এসে শাসক দলের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকেই টার্গেট করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বাবু বলছেন যদি একবার রবি ঘোষের দেখা পান তাই কোচবিহারে আসলেই প্রাতঃভ্রমণে বের হন তিনি।
রবীন্দ্রনাথ ঘোষ পাল্টা জবাব দিতে গিয়ে বলেন একবার দেখা হলে প্রথমে তাকে চা বিস্কুট খাওয়াবেন এবং মাথা ঠাণ্ডা রাখার জন্য সাগর দীঘির জলে দাঁড়িয়ে থাকার পরামর্শ দেন। সবমিলিয়ে কোচবিহারে লোকসভা নির্বাচনে প্রচার যেন দুই ঘোষের লড়াইয়ে পরিণত হয়েছে।


No comments